সর্বশেষ

সারাদেশ

আঁকাবাঁকা মোটরসাইকেল চালানোয় বগুড়ায় ভয়াবহ দুর্ঘটনা, তিন বন্ধুর মৃত্যু

আরিফ রেহমান, বগুড়া
আরিফ রেহমান, বগুড়া

শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার কাহালু উপজেলাে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম, চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হালকা বৃষ্টির মধ্যে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা অতিরিক্ত গতিতে ও বেপরোয়া ভঙ্গিতে, কখনো আঁকাবাঁকা চালিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলে বিকট শব্দযুক্ত সাইলেন্সারও ছিল।

পথে বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অন্য মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কাহালু স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের কাহালু থানার এসআই ব্রজেন মাহাতো জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন