দুর্ঘটনা
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে সাথী আক্তার নামের ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফুফুর সঙ্গে নদে কাপড় ধুতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয় বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় জুলেখা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার দিগনগর ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ৫টি পাটের গোডাউন, ব্যাপক ক্ষয়ক্ষতি
গোপালগঞ্জের মুকসুদপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওয়েল্ডিংয়ের কাজের সময় অসাবধানতাবশত সৃষ্ট আগুনের ফুলকি থেকে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ভালুকায় জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার খারুয়ালী গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের উদ্ধারের পর স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।