সর্বশেষ

সারাদেশ

কর্পোরেট প্রাঙ্গণে মধুমাসের আমেজ, ভৈরবে এনআরবিসি ব্যাংকের গ্রীষ্মকালীন ফল উৎসব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৪ জুন, ২০২৬ ৪:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশীয় ও মৌসুমি ফলের ঐতিহ্যকে ঘিরে ভৈরবে ব্যতিক্রমী আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। ‘সামার ফ্রুট ফেস্টিভাল’ শীর্ষক এ আয়োজনে শতাধিক গ্রাহক ও শুভানুধ্যায়ীর অংশগ্রহণে ব্যাংক শাখাটি দিনভর উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

মধুমাস জ্যৈষ্ঠের আবহে দেশীয় ফলের ঘ্রাণ ও আন্তরিক সম্পর্কের উষ্ণতায় ভৈরব শাখায় গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করে এনআরবিসি ব্যাংক পিএলসি। দিনব্যাপী এ আয়োজনে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, ডেওয়া, লটকন ও জামরুলসহ বিভিন্ন মৌসুমি ফল দিয়ে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আপ্যায়ন করা হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে শাখার শতাধিক গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। ব্যতিক্রমী এ উদ্যোগে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করা হয়েছে।

ভৈরব শাখার অপারেশন ম্যানেজার সাজন খান বলেন, ব্যাংক শুধু আর্থিক লেনদেনের জায়গা নয়, এটি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলারও একটি ক্ষেত্র। গ্রাহকদের সঙ্গে পারিবারিক বন্ধনের পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাংকের নিয়মিত গ্রাহক ফখরুল ইসলাম, ফুরকান মিয়া, সিদ্দিকুর রহমান, তানভীর আহমেদ নাগিব, আহসানুল হক পিন্টু, আরমান হোসেন চঞ্চল ও মেহেদী পারভেজসহ অনেকেই এ আয়োজনকে ব্যতিক্রমী অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, আর্থিক প্রতিষ্ঠানে এমন আন্তরিক আপ্যায়ন ও দেশীয় ফলের স্বাদ পাওয়া বিরল।

এদিকে উৎসবকে ঘিরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ছিল বাড়তি উদ্দীপনা। জিবি কর্মকর্তা ইমরুল কায়েস, ক্যাশ কর্মকর্তা ফজলে রাব্বি ও ক্রেডিট কর্মকর্তা এমদাদুল হক বলেন, দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও গ্রাহকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে তাঁরা উজ্জীবিত। ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি মানবিক ও সামাজিক বন্ধন গড়ে তুলতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভৈরব মহিলা কলেজের শিক্ষক শাহ এমএস বাবুল ও সংস্কৃতিজন খাইরুল ইসলাম সবুজের মতে, এটি শুধু একটি কর্পোরেট আয়োজন নয়, বরং সংস্কৃতি ও অর্থনীতির মধ্যে সংযোগ তৈরির একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ফল ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সহায়তা করে।

ভৈরব শাখার ব্যবস্থাপক রকিবুল হাসান সবুজ বলেন, একটি ব্যাংকের সবচেয়ে বড় শক্তি গ্রাহকদের আস্থা। গ্রীষ্মকালীন ফল উৎসবের মাধ্যমে সেই আস্থার সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে। গ্রাহকদের সন্তুষ্টিই ভবিষ্যতের পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন