সর্বশেষ

সারাদেশ

সাটুরিয়ায় আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মুরসালীন বাবু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রবিবার, ১৪ জুন, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুরসালীন বাবুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুরসালীন বাবু (৪০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৩ জুন) রাত পৌনে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরসালীন বাবু সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের দক্ষিণ পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের ছেলে।

ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেলে নিজ বাড়ি থেকে মুরসালীন বাবুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন