সর্বশেষ

সারাদেশ

কাশিপুর ইউনিয়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন আতিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ১৪ জুন, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের অসুস্থ রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন আতিকুল ইসলাম

স্থানীয় ব্যবসায়ী ও কাশিপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আতিকুল ইসলাম শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় এ সেবার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এড়েন্দা বাজার এলাকায়।

নতুন এ উদ্যোগের আওতায় দুটি অ্যাম্বুলেন্স সেবার সঙ্গে চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, কাশিপুর ইউনিয়নের কোনো রোগীকে নড়াইল শহর, যশোর, খুলনা, ঢাকা বা দেশের যেকোনো হাসপাতালে নিতে প্রয়োজন হলে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করলে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে। রোগীদের নির্দিষ্ট গন্তব্যে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়াও ঢাকা বা অন্য জেলা থেকে কাশিপুর ইউনিয়নের কোনো রোগীকে অন্য স্থানে স্থানান্তরের প্রয়োজন হলে বিশেষ ব্যবস্থায় বিনামূল্যে সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে এ সেবাটি আগামী পাঁচ বছরের জন্য চালু করা হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান আতিকুল ইসলাম।

তিনি আরও বলেন, জনগণের সেবার লক্ষ্যেই তিনি কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হোন বা না হোন, জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে মাসে অন্তত একদিন বিশেষজ্ঞ চিকিৎসক এনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

উদ্বোধনের দিন এ সেবা গ্রহণ করেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী সোহেল রানা। তিনি জানান, তার এক অসুস্থ আত্মীয়কে ঢাকায় নিয়ে যাওয়ার প্রয়োজন হলে দ্রুত বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পেয়ে তারা উপকৃত হন।

উল্লেখ্য, গত ২৬ মে ঈদুল আজহা উপলক্ষে কাশিপুর ইউনিয়নের ৫৫০টি দরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ ও রসুন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন