সর্বশেষ

সারাদেশ

আসামের জোরহাটে ভারতীয় বিমান বিধ্বস্ত, ৫ সেনাসদস্য নিহত 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনায় পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন।


শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে নিয়মিত প্রশিক্ষণমূলক উড্ডয়ন শেষে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচজন আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিহত সেনাসদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, জোরহাটে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে সরকার অবগত রয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীর রসদ ও সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে আসছে। সোভিয়েত আমলে ভারতের ভৌগোলিক ও কৌশলগত প্রয়োজন বিবেচনায় বিমানটি তৈরি করা হয়েছিল। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে প্রায় ১০০টি এএন-৩২ বিমান রয়েছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন