সর্বশেষ

খেলা

ক্রিকেটার নাঈমকে মারধর : চট্টগ্রামে এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)সহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।
ক্রিকেটার নাঈম হাসান

ঘটনার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সাসপেন্ড করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে নাঈম হাসান চট্টগ্রামে পৌঁছান। রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশায় করে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।

অভিযোগ অনুযায়ী, অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশের সদস্যরা গাড়ি থামানোর সংকেত দেন। নাঈম হাসানের দাবি, গাড়ি থামানোর পর নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি চালকের কাছে গাড়ির কাগজপত্র চান এবং পরে তাকে অটোরিকশা থেকে নামিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করেন।

নাঈম হাসান বলেন, তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন এবং পরিচয়পত্রও দেখান। এরপরও ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম তাকে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সাদা পোশাকে থাকা একজন ব্যক্তি, যাকে পুলিশের সোর্স হিসেবে উল্লেখ করা হয়েছে, তাকেও মারধরের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় শনিবার সকালে নাঈম হাসানের ভাই সাব্বির আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোহেলকে আসামি করা হয়েছে।

মামলায় মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট তিনজনকে খুলশী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন