লন্ডনে চাকরির আশ্বাসে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, ন্যায়বিচার চান কুষ্টিয়ার রায়হান উদ্দিন
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীর রায়হান উদ্দিনকে বিদেশে চাকরির সুযোগ করে দেওয়ার আশ্বাসে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আকসেদ আলীসহ একটি চক্র।
এঘটনায় মামলা করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধুপুর দোহখোলার মিজানুর রহমানের ছেলে রায়হান উদ্দিন এই চক্রের সকল সদস্যদের নামে মামলা করেছেন।
মামলার নথি ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, রায়হান উদ্দিনকে অভিযুক্কত মোঃ আকসেদ আলী তার ছেলে লন্ডন প্রবাসী মোঃ আব্দুল বারীর মাধ্যমে বিদেশে পাঠানোর কথা বলে প্রথমে ৮ লাখ ১৫ হাজার টাকা গ্রহণ করা হয়। পরে বিভিন্ন খরচের কথা বলে আরও অর্থ নেওয়া হলে মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকায় পৌঁছায় বলে দাবি করা হয়েছে।
রায়হান উদ্দিনের করা মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কিশোরীনগর এলাকার বাসিন্দা মোঃ আকসেদ আলী, পিতা- মৃত আব্দুল বাসেদ, মো. আকসেদ আলী, তার ছেলে মোঃ আব্দুল বারী, মোঃ শৈয়ব আলী। মামলায় অভিযোগ করা হয়েছে, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের পর প্রতিশ্রুতি পূরণ করা হয়নি।
তিনি জানান, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ৩১, ৩৩ ও ৩৬ ধারায় আদালতে মামলা দায়ের করা হলেও দীর্ঘ সময় পার হলেও এখনো চার্জশিট দাখিল হয়নি। এতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী বলেন, “আমি একজন সাধারণ মানুষ। আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে টাকা সংগ্রহ করেছিলাম। দীর্ঘদিনেও বিচারিক অগ্রগতি না হওয়ায় আমি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
মামলার সাক্ষী হিসেবে আশরাফুল আলম, পিতা- মোঃ আজিজুল হক, আব্দুল হালিম, পিতা- খয়বার মোল্লা, মোঃ অপু, পিতা- মোঃ মান্নান, সর্ব সাং- হাটশ হরিপুর, থানা ও জেলা- কুষ্টিয়া এর নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
রায়হান উদ্দিন আরও জানান, অভিযোগের সমর্থনে অঙ্গীকারনামা, আর্থিক লেনদেনের তথ্য এবং মামলার প্রয়োজনীয় নথিপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে তিনি সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
১৯৭ বার পড়া হয়েছে