সর্বশেষ

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় সাবেক মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ মে, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক ত্যাগের কারণে তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মতামত, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং বিভিন্ন পর্যবেক্ষণে নজরুল ইসলাম নোমানের নাম গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। বিশেষ করে বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি এবং সাংগঠনিক ভূমিকা তাকে কেন্দ্রীয় নেতৃত্বের সম্ভাব্য গুরুত্বপূর্ণ মুখ হিসেবে সামনে এনেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের পর দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ত্যাগী, দক্ষ ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের দিকে গুরুত্ব দিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এ প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনেও অভিজ্ঞ ও মাঠপর্যায়ের জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

এক সাক্ষাৎকারে নজরুল ইসলাম নোমান বলেন, “দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে চান। সেই লক্ষ্য থেকেই আমি কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি দাবি করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছে তাকে। তিনি বলেন, “রাজপথের প্রতিটি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে নানা ধরনের নির্যাতন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি।”

সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে নোমান বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের অভিযোগে যে নাটকীয় ঘটনা উপস্থাপন করা হয়েছিল, তা জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।

দলীয় পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম নোমান বলেন, “আমার চেয়ে জুনিয়র কাউকে সভাপতি করা হলে আমি সভাপতি পদে প্রার্থী হবো। আর সিনিয়র কাউকে সভাপতি করা হলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।”

রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম নোমান রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

নোমান বলেন, “দলের প্রয়োজনে তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, সেটিই আমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।”

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন