সর্বশেষ

আইন-আদালত

মিরপুরের তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতি

শামীম বিন সাত্তার, বিশেষ প্রতিনিধি
শামীম বিন সাত্তার, বিশেষ প্রতিনিধি

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়াদ্দার এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। জানা যায়, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ২৪ এপ্রিল ২০২৫ তারিখে তাকে সাময়িক বরখাস্ত করেন।

তবে, ২০২৪ সালের যশোর শিক্ষা বোর্ডের প্রবিধিমালা ৫৪(৫) লঙ্ঘন করে তিনি দীর্ঘ ১ বছর ২৩ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া, ৫৪(৩) লংঘন করে হাইকোর্টে রিট মামলা দায়ের করেন (মামলা নং: ১৮২২২/২৫)। ২ ডিসেম্বর ২০২৫ হাইকোর্ট তার সাময়িক বরখাস্ত স্থগিত করেন, কিন্তু এরপরও তিনি প্রায় ছয় মাস বিদ্যালয়ে উপস্থিত হননি।

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এমপিও নীতিমালা ২০২৫ এর ধারা ৪ ও ২৪(২) অনুযায়ী মাউশি অধিদপ্তর ও মাউশি বিভাগের পদক্ষেপ গ্রহণ করা উচিত। অন্যদিকে, যশোর শিক্ষা বোর্ড এখন পর্যন্ত এ বিষয়ে কোন আপীল বা নির্দেশনা প্রদান করেনি। বিদ্যালয়ে বর্তমানে অনুমোদিত ম্যানেজিং কমিটি না থাকায় বোর্ডের নীরবতা এবং প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন