সর্বশেষ

খেলা

সমর্থকদের চাপেই রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন এমবাপ্পে !

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১৩ মে, ২০২৬ ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
স্প্যানিশ ফুটবলের আলোচনায় ফের উঠে এসেছে রিয়াল মাদ্রিদের স্টার ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ। গুঞ্জন ছড়িয়েছে, মৌসুম শেষ হওয়ার আগেই তিনি সম্ভবত বার্নাব্যু ছাড়ার কথা ভাবছেন।

ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে জানা গেছে, এমবাপ্পে নিজের ক্লাবের ঘরের মাঠে খেলতে গেলে অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখানোর কারণে এমন মনোভাব নিচ্ছেন। চলতি মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারা এবং দলের অসন্তোষজনক ফলাফলের কারণে সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন ফরাসি এই তারকা।

বিশেষ করে এল ক্লাসিকোতে ইনজুরির কারণে মাঠে না নামার পর সমর্থকদের অসন্তোষ আরও বেড়েছে।

যদিও ক্লাব বা এমবাপ্পের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি, তবু এই খবর ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মৌসুম শেষ হওয়ার আগেই কি ক্লাব ও সমর্থকদের সঙ্গে ফরাসি সুপারস্টারের দূরত্ব বাড়ছে?

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন