দ্বিতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের ওপর বাংলাদেশের দাপট, ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ
রবিবার, ১০ মে, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
তৃতীয় দিনের প্রথম সেশনে দারুণ বোলিং প্রদর্শন করেছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান লাঞ্চ পর্যন্ত পৌঁছানোর আগেই হারায় আরও ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এতে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে স্বাগতিক দল।
সকালের শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। অভিষেক সেঞ্চুরিতে থাকা আজান আওয়াইসকে ফিরিয়ে তিনি ভাঙেন পাকিস্তানের গুরুত্বপূর্ণ জুটি। এরপর আরেক প্রান্ত থেকে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ-কেও সাজঘরে ফেরান এই পেসার।
স্পিন আক্রমণে নিয়ন্ত্রণ নেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে দ্রুত আউট হন সৌদ শাকিল ও আবদুল্লাহ ফজল, ফলে চাপ আরও বেড়ে যায় সফরকারীদের ওপর।
প্রথম সেশনে ২৫ ওভারে মাত্র ৭২ রান যোগ করতে পারে পাকিস্তান, হারায় ৪ উইকেট। লাঞ্চ বিরতিতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭১ ওভারে ২৫১/৫। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১৩ রানের জবাবে এখনও বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারী দল।
দিনের শুরুতে ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশের নিয়ন্ত্রিত ও ধারাবাহিক বোলিংয়ে দ্রুত ছন্দ হারায় পাকিস্তান। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অনেকটাই বাংলাদেশের হাতে।
২০৩ বার পড়া হয়েছে