সর্বশেষ

রাজনীতি

নরসিংদী জেলা বিএনপি নেতা মোকাররম ভূঁইয়া ইন্তেকাল, জানাজা শেষে দাফন

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ৬ মে, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদী জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূঁইয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ মে) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার বাদ জোহর নরসিংদীর চিনিশপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন এবং শেষ শ্রদ্ধা জানান।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জানাজা শেষে মরহুমকে চিনিশপুর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নেতারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন