সর্বশেষ

শিক্ষা

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি পালিত

  ইইউবি প্রতিনিধি
 ইইউবি প্রতিনিধি

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রবিবার ৩ এপ্রিল ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-র নিজস্ব ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা জাগ্রত করা এবং গরিব ও অসহায় রোগীদের সহায়তা করার লক্ষ্যে ইইউবি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড ইনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে এ মহৎ আয়োজন সম্পন্ন হয়।

কর্মসূচির সহ-আয়োজক ছিল কোয়ান্টাম ফাউন্ডেশন। দিনব্যাপী এ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন (ইইউবি)-র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এবং সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড ইনভায়রনমেন্টাল ক্লাবের মডারেটর, মোঃ শাহ নেওয়াজ মজুমদার। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থী, স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

শিক্ষার্থীদের বিপুল উৎসাহ এ আয়োজনে বিশেষভাবে লক্ষণীয় ছিল। কোয়ান্টাম ফাউন্ডেশন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করে, যার মধ্যে ছিল ফ্রি ব্লাড টেস্ট (হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি), ডোনার কার্ড।

ইইউবি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড ইনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে অংশগ্রহণকারীদের জন্য নাস্তা ও খাবার পানির ব্যবস্থা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. মো. গোলাম মরতুজা উদ্বোধনী বক্তব্যে বলেন, রক্তদান একটি মহৎ কাজ। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জুবায়ের এনামুল কবির, ট্রেজারার মোশারফ হোসেন, স্টুডেন্ট এডভাইজার এমদাদুল হক সহ অন্যান্যরা।

"আপনার এক ব্যাগ রক্তই হতে পারে কারও নতুন জীবনের শুরু" এই স্লোগান সামনে রেখে সফলভাবে রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন