সর্বশেষ

রাজনীতি

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: বিপুল সভাপতি, সোহেল রানা সাধারণ সম্পাদক

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ৩ মে, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন করেছে। ঘোষিত কমিটিতে মোঃ আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমরান হাসনাত হিরক।

সহ-সভাপতি পদে রয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন। একই সঙ্গে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশিক ইকবাল রাব্বিকে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মোঃ হেলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নাঈম ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসিবুল রহমান রাকিবকে মনোনীত করা হয়েছে।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে ইফতে খারুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন