সর্বশেষ

খেলা

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ভূমিকা রাখবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২ মে সারা দেশে একযোগে আটটি ইভেন্টে এই ক্রীড়া কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হবে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, এই আয়োজন কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণদের সুস্থ মানসিকতা গঠন ও নৈতিক মূল্যবোধ বিকাশেও সহায়ক হবে। আয়োজনটি সফল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইতোমধ্যে জেলায় অনলাইনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নিবন্ধনের তথ্যমতে, আশাশুনি উপজেলায় ২৫৬ জন, সাতক্ষীরা পৌরসভায় ২২৬ জন, কলারোয়া উপজেলায় ২০২ জন, তালা উপজেলায় ১৪৬ জন, দেবহাটা উপজেলায় ১২৫ জন, শ্যামনগর উপজেলায় ১২০ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১০৬ জন অংশগ্রহণ করেছেন। মোট নিবন্ধন সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৫ জনে, যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাজেক্রীস সদস্য সচিব তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাসসহ অনেকে।

উল্লেখ্য, আগামী ২ মে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন