সর্বশেষ

রাজনীতি

স্বতন্ত্র জোটের সংরক্ষিত আসনের প্রার্থী হলেন পিরোজপুরের জুঁই

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার সুলতানা জেসমিন জুঁই। তিনি উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের কন্যা।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে সোমবার (২০ এপ্রিল) পাঠানো এক চিঠির মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। স্বতন্ত্র জোটের পক্ষ থেকে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুলতানা জেসমিন জুঁই একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

তার মনোনয়ন পাওয়ার খবর প্রকাশের পর পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানান।

সুলতানা জেসমিন জুঁই জানান, সবার দোয়া ও সমর্থনের ফলেই তিনি এই মনোনয়ন পেয়েছেন। শিগগিরই তিনি এলাকাবাসীর সঙ্গে এ আনন্দ ভাগাভাগি করবেন বলেও জানান।

উল্লেখ্য, রাজনৈতিক জীবনে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং এ সময় মামলা, হামলা ও কারাবরণের অভিজ্ঞতাও রয়েছে তার। স্থানীয় রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি হিসেবেই তিনি এই মনোনয়ন পেয়েছেন।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন