সর্বশেষ

গ্রেফতার

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: ছাত্রলীগ-যুবলীগের ১৮ কর্মী গ্রেফতার

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উক্ত ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মুন্সীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামী সুমন সরকারকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় বৈছাআ'র মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) একাধিক মামলার আসামি জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শুক্রবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

ময়মনসিংহে কাস্টমস সিপাহিকে খুন: কেয়ারটেকারসহ গ্রেফতার ২

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমস সিপাহি রাকিব রায়হানকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১৫ টুকরো করার ঘটনায় প্রধান আসামি ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর তাঁকে মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পর শ্রীমঙ্গল থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদক ও গুলিসহ ৩ কারবারি গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন এবং গুলিসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের কাছ থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং গুলি জব্দ করা হয়েছে। আজ দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বাগেরহাটের মোংলায় ১৩ বছরের এক কিশোরীকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পর অভিযুক্ত সুমনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।