সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, সিভিল সার্জনের প্রতিনিধি জুনিয়র কনসালটেন্ট ডা. মো. জসীমউদ্দীন ভূইয়া, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় কর্মসূচিটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ কর্মসূচি তৃণমূল পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
 

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন