সর্বশেষ

রাজনীতি

দৌলতপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন: অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদ

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে ছাত্রদলকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। তিনি অভিযোগ করে বলেন, একটি জাতীয় দৈনিকে “কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা: হামলায় সামনের সারিতে ছাত্রদল নেতাকর্মী” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন এবং যাচাই-বাছাই ছাড়া প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, ফিলিপনগর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রদলের কোনো সাংগঠনিক কমিটি নেই। এছাড়া দৌলতপুর উপজেলা ছাত্রদল বর্তমানে ১১ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। অথচ মাঠপর্যায়ে কোনো অনুসন্ধান ছাড়াই ছাত্রদলের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রুবেল অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়ভাবে জড়ো হওয়া সাধারণ মানুষদের মধ্যে কয়েকজনকে ভিত্তিহীনভাবে ছাত্রদলের নেতা-কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

তিনি আরও বলেন, শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। তদন্ত বা এজাহারেও এ ধরনের কোনো তথ্য নেই। একটি মহল উদ্দেশ্যমূলকভাবে সংগঠনের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ধরনের সহিংসতা, হামলা বা হত্যাকাণ্ডকে সমর্থন করে না এবং এ ঘটনায় তাদের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই।

প্রকাশিত সংবাদকে ভুল প্রমাণ করে তা সংশোধন ও পুনঃপ্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আমির হামজা মিঠু শেখ, মো. মাসুদ পারভেজ রতন, মো. সরোয়ার জাহান বেন্জুসহ অন্যান্য নেতাকর্মীরা।

শেষে আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন