সর্বশেষ

খেলা

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ পাচ্ছেন সাবেক ও বর্তমান জাতীয় অধিনায়করা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নারী ও পুরুষ—উভয় বিভাগের সাবেক ও বর্তমান আন্তর্জাতিক অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই উদ্যোগের অংশ হিসেবে তাদের দেওয়া হবে ‘ক্যাপ্টেনস কার্ড’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’। ক্রীড়া গণমাধ্যম ডেইলি ক্রিকেটের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে বিসিবির পক্ষ থেকে এই বিশেষ কার্ড তুলে দেওয়া হবে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী অধিনায়কদের প্রতি সম্মান জানাতেই এই বিশেষ প্রিভিলেজ কার্ড প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে কার্ড হস্তান্তর করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব সাবেক ও বর্তমান অধিনায়করা এই বিশেষ কার্ড পাবেন। এটি মূলত একটি বিশেষ প্রবেশপত্র হিসেবে কাজ করবে, যার মাধ্যমে তারা দেশের সব মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি দেখতে পারবেন।

সাধারণত সাবেক অধিনায়কদের বিসিবির পক্ষ থেকে টিকিট দেওয়া হলেও, এবার থেকে তারা আলাদা করে টিকিট সংগ্রহ না করেই এই বিশেষ কার্ডের মাধ্যমে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে।
 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন