সর্বশেষ

শিক্ষা

সিলেট শিক্ষাবোর্ডে নতুন বিদ্যালয় পরিদর্শক হিসেবে যোগ দিলেন আবু মুসা মো. তারেক

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস শিক্ষা ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা আবু মুসা মো. তারেক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর রোববার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে এ পদে দায়িত্বে ছিলেন মোহাম্মদ মঈনুল ইসলাম। তাকে পরবর্তীতে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।

নবনিযুক্ত বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক এর আগে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের শিক্ষকতা জীবনে তিনি সিলেট এমসি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি সাহিত্য ও ভাষাবিজ্ঞানের পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সিটি অব নটিংহাম (মালয়েশিয়া ক্যাম্পাস) থেকে ‘মাস্টার্স ইন এডুকেশন’ সম্পন্ন করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা ও সাহিত্যচর্চায়ও সক্রিয়। আন্তর্জাতিক জার্নালে তাঁর একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং ইতোমধ্যে তাঁর চারটি গ্রন্থ প্রকাশ পেয়েছে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লেখালেখি করে থাকেন।

ব্যাংকিং খাতেও পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই শিক্ষাবিদের—শিক্ষকতায় আসার আগে তিনি রূপালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে (বিডিবিএল) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী আবু মুসা মো. তারেক নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন