সর্বশেষ

সাহিত্য

খুশির ঈদ

মঞ্জুশ্রী দত্ত
মঞ্জুশ্রী দত্ত

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আসছে ঈদ—
খোকা-খুকি নাচে সবাই, হাততালির তালে,
রঙিন সুখের মেলা বসে আনন্দেরই কলে।

চলছে গাড়ি পথে পথে,
হাসির রেশে ভরা—
খুশির কোনো সীমা নেই,
মনটা উড়ে সারা।

আমার দাওয়াত তোমার বাড়ি—
ওহ, না না, ভুল!
তোমার দাওয়াত আমার ঘরে,
আনন্দময় কূল।

পিঁড়ি পেতে বসাব তোমায়,
আপ্যায়নে ভরা,
হাসি-খুশির গল্পে কাটবে
সময় সোনাঝরা।

হিমেল হাওয়া ছুঁয়ে যায়,
গরম দিনের শেষে—
অগ্রিম দাওয়াত রইল তোমায়,
এসো ঈদের বেশে।

ঈদের দিনটি আসবে যখন,
ভুলে যেও না যেন—
বন্ধুত্ব আর ভালোবাসায়
থাকব সেদিন তখন।

ঈদ মোবারক, ঈদ মোবারক,
বারবার এই বাণী—
ভালোবাসি তোমায় আমি,
মনটা রাখি টানি।

নতুন সাজে, নতুন আলোয়,
মুখে হাসি সুখী—
আজকের দিনে কেউ না থাকুক
একটুও আর দুঃখী।

সবার প্রতি ভালোবাসা,
এই হোক আমাদের ডাক—
“ঈদ মোবারক, ঈদ মোবারক”—
চারিদিক ছড়িয়ে যাক।

৪৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন