সর্বশেষ

খেলা

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে কিছুটা আশা জাগালেও দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল।

সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার আক্রমণের ঝড়ে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর কোরিয়া। তাদের ধারাবাহিক আক্রমণের মুখে রক্ষণভাগ সামাল দিতে হিমশিম খায় বাংলাদেশ। শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার হয়ে জোড়া গোল করেন কিম কিয়ং-ইয়ং। এছাড়া মিয়ং ইউ-ঝং, চায়ে উন-ইয়ং এবং কিম হায়ে-ইয়ং একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

যদিও ম্যাচের স্কোরলাইন আরও বড় হতে পারত। গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। অন্তত পাঁচটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি। তার কয়েকটি অসাধারণ সেভই বাংলাদেশের হারের ব্যবধান আরও বাড়তে দেয়নি।

পরিসংখ্যানেও ছিল উত্তর কোরিয়ার একচ্ছত্র আধিপত্য। পুরো ম্যাচে তারা ৩১টি শট নেয়, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বাংলাদেশের আক্রমণ ছিল প্রায় নিষ্প্রভ। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ রাখতে না পারায় আক্রমণ গড়ার সুযোগই তৈরি করতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা।

বল দখলেও স্পষ্ট ব্যবধান ছিল দুই দলের মধ্যে। ম্যাচে উত্তর কোরিয়ার বল দখল ছিল ৬৫.৩ শতাংশ, যেখানে বাংলাদেশের ছিল মাত্র ৩৪.৭ শতাংশ। মাঝমাঠ ও আক্রমণভাগে কার্যকর ভূমিকা রাখতে না পারায় রক্ষণভাগের ওপর বাড়তি চাপ তৈরি হয়, যার ফলেই একের পর এক গোল হজম করতে হয়।

এর আগে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই পরাজয়ে এখন কঠিন সমীকরণের মুখে পড়েছে দলটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে অন্তত মান বাঁচানোর আশা করছে লাল-সবুজের দল।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন