সর্বশেষ

আইন-আদালত

আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৭ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ওই দিন যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হলেও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

মামলাটিতে প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয় ২১ জানুয়ারি এবং ২৫ জানুয়ারি শেষ হয়। তিন কার্যদিবসে প্রসিকিউশন মামলার বিস্তারিত ঘটনা তুলে ধরে। এ সময় বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়, যেখানে ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যার সময়কার দৃশ্য ধারণ করা ছিল।

ভিডিও ফুটেজের ভিত্তিতে প্রসিকিউটর মিজানুল আসামিদের অবস্থান ও তাদের কর্মকাণ্ড শনাক্ত করে ট্রাইব্যুনালে তুলে ধরেন। যুক্তিতর্ক শেষে ৩০ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন।

অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলু ও আবুল হাসানসহ স্টেট ডিফেন্সের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করে তাদের মক্কেলদের বেকসুর খালাস দাবি করেন।

বর্তমানে মামলার ৬ জন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ আরও ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন।

গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে। পলাতক আসামিদের পক্ষে ২২ জুলাই চারজন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

তদন্ত সংস্থা গত ২৪ জুন প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় এবং ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন