সর্বশেষ

প্রবাস

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা হামলায় ইরানের যুক্তি প্রেক্ষিতে পরিস্থিতি তীব্রতর হওয়ায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দুজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন। এছাড়া, বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে। তবে জাহাজের সব ক্রু সদস্য নিরাপদে আছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমিরাতে সিলেটের বড়লেখার সালেহ আহমেদ নামে এক বাংলাদেশি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত এবং তিনজন আহত হয়েছেন। কুয়েতে বেসামরিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। তাদের চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং অবস্থার উন্নতি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে বসবাসকারী ৬০ লাখের বেশি বাংলাদেশির নিরাপত্তা সরকারের প্রধান উদ্বেগের বিষয়। সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্থানীয় নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

১২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন