সর্বশেষ

প্রবাস

মালয়েশিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়া যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা এবং নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়া যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) কুয়ালালামপুরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি পদমর্যাদার প্রচার সম্পাদক বাদল কারার।

সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের বিষয়ে আলোচনা করেন নেতারা। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সংগঠনের অভ্যন্তরীণ বিষয় ও মতপার্থক্য নিয়ে আলোচনা হয়। এসব মতপার্থক্য দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন নেতারা। তাঁদের মতে, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।

সভা শেষে নবগঠিত কমিটির নেতারা সভাপতি মো. জসিম উদ্দিন ও মো. রমজান আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০