সর্বশেষ

সাহিত্য

বিভ্রমের বিরুদ্ধে বিদ্রোহ

লাকি জাদু
লাকি জাদু

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধর্মে ষোলকলা পূর্ণ বিবেকের দাবি,
তবু কেন অন্ধকার মিছিল নামে রবি?
ঐতিহ্যের নামে কত শিকল বাঁধা হয়,
আবেগের আগুনে যুক্তি পুড়ে ক্ষয়।

যেভাবে লাভবান স্ব স্ব চিন্তা,
সেভাবেই বানায় নিয়মের বৃত্তান্তা—
কেউ বলে এটাই ধর্মের বাণী,
কেউ সাজায় তাকে রেওয়াজের টানি।

ধর্মভীরু জাতি, ভয়েরই আশ্রয়,
কোনটা সংস্কার, কোনটা বিধান—
কোথায় তার পরিচয়?
ঐতিহ্য যদি হয় কালের নির্মাণ,
ধর্ম তো শিখায় ন্যায় আর জ্ঞান।

কিন্তু সুবিধাবাদী কণ্ঠের চিৎকারে
সত্য ঢেকে যায় ভণ্ড আচার-আচরণে।
পবিত্রতার নামে বিভ্রান্তির মেলা,
মানুষ ভুলে যায় বিবেকের খেলা।

আমি তাই বিদ্রোহী শব্দের ধার,
প্রশ্নই আমার একমাত্র অস্ত্র আর।
ধর্ম মানে আলো—অন্ধ নয় পথ,
ঐতিহ্য মানে শিকড়—নয় মিথ্যার রথ।

যে দিন বুঝবে জাতি স্পষ্ট রেখা,
কোনটা বিশ্বাস, কোনটা কেবল দেখা—
সেদিনই মুক্ত হবে বিবেকের গান,
ফিরে পাবে মানুষ সত্যের মান।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন