সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় একটি সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজ থেকে আলিফ (১৬) নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার বাসিন্দা মো. রিপন সাহার ছেলে। পারিবারিক আর্থিক সঙ্কটের কারণে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর বাবার মালিকানাধীন গ্যারেজ ‘রিপন সার্ভিসিং সেন্টার’-এ কাজ শুরু করে সে। প্রতিদিন বাবার সঙ্গে কাজ করেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করছিল আলিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যারেজের ভেতরে রক্তাক্ত অবস্থায় আলিফের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন