আন্তর্জাতিক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
টুইট বার্তায় তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান। বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এ বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও সমর্থনেরই প্রতিফলন।
তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের প্রচেষ্টায় ভারত সবসময় পাশে থাকবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।
৩৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর