রাজশাহী জেলা ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি বাবু, সম্পাদক সঞ্চয়
সোমবার, ২৯ জুন, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী জেলা ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির ১৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত এ কমিটিতে খন্দকার মোমিনুল রশিদ বাবুকে সভাপতি এবং আশরাফুল আমিন সঞ্চয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন নেতৃত্ব রাজশাহীতে ভলিবল খেলার প্রসার এবং খেলোয়াড়দের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
বাংলাদেশ ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির রাজশাহী জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৮ জুন ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল এবং সাধারণ সম্পাদক এস.কে.এম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে খন্দকার মোমিনুল রশিদ বাবুকে সভাপতি, মো. হাফিজুল হক হ্যাপি ও মো. আব্দুল নাঈম রানাকে সহ-সভাপতি এবং আশরাফুল আমিন সঞ্চয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মো. হেকসাদ আলী ও আসাদুজ্জামান আসাদ যুগ্ম সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম মনির সাংগঠনিক সম্পাদক, মোমিনুল হক মামুন কোষাধ্যক্ষ এবং মো. এমদাদুল হক এমদাদ দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নেহাল পাশা, জহির আহমেদ, হাসান আলী, শাহনেওয়াজ ইসলাম জিতু, কামরুল নাহার বাবলী, শাহনেওয়াজ, পান্না ঘোষ, মাহাবুর আলম রানা এবং লাকি খাতুন।
নবনির্বাচিত নেতারা বলেন, রাজশাহীতে ভলিবল খেলার উন্নয়ন, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের কল্যাণ নিশ্চিত করা, নতুন প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি জেলার ভলিবল অঙ্গনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
১১৫ বার পড়া হয়েছে