সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ জেলা পরিষদের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট অনুমোদন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ২৯ জুন, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। রোববার জেলা পরিষদের বাজেট সভায় বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদন করা হয়। উন্নয়ন, জনকল্যাণ ও স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের কথা জানিয়েছে জেলা পরিষদ।
বাজেট সভা

ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

রোববার (২৮ জুন) জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদন করা হয়। সভা পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত ও আলোচনা করেন।

সভায় বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের এই বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, বরং জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং টেকসই অগ্রগতির একটি পরিকল্পনা। তাঁর ভাষ্য, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে এবং এর বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, জনগণের অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জেলা পরিষদকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সহায়তা, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সংস্কৃতির বিকাশে জেলা পরিষদের ভূমিকা আরও জোরদার করার কথা তুলে ধরেন তিনি। নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

সভা শেষে ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সরকারের সক্ষমতা আরও শক্তিশালী হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন