সর্বশেষ

সারাদেশ

ঐচ্ছিক তহবিলের তালিকায় মেয়ের নাম: নড়াইল-২ আসনের এমপির পিএস বরখাস্ত

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

সোমবার, ২৯ জুন, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঐচ্ছিক তহবিলের অর্থ বরাদ্দের তালিকায় নিজের মেয়ের নাম থাকা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। এই ঘটনার জেরে দায়িত্বে অবহেলার অভিযোগে তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বরখাস্তের চিঠি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আবু সালেহ মোহাম্মদ গোফরান

২৬ জুন থেকে কার্যকর হওয়া এই অব্যাহতির আদেশটি গত রবিবার সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফেসবুকে প্রকাশ করা হয়। তবে বরখাস্ত হওয়া পিএস আবু সালেহ মোহাম্মদ গোফরান গণমাধ্যমকে জানিয়েছেন, ঠিক কী কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না।

সম্প্রতি সচিবালয় থেকে অনুমোদিত সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই তালিকায় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর মেয়ে ‘ফাইজা’-র নাম দুইবার অন্তর্ভুক্ত থাকার বিষয়টি সবার নজরে আসে। তালিকার ১ নম্বরে বাবার নাম 'মো. বাচ্চু' এবং ৮ নম্বরে 'মো. আতাউর' লিখে দুই দফায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

একই সাথে বরাদ্দের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে। নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার বরাদ্দপ্রাপ্ত ২১ জনের অধিকাংশেরই বাড়ি সংসদ সদস্যের নিজের ইউনিয়ন হবখালী এবং তার শ্বশুরবাড়ি লাহুড়িয়া ইউনিয়নে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বয়ে যায়।

এ বিষয়ে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু জানান, তহবিল বরাদ্দের এই তালিকাটি সঠিক। তবে তিনি এর সম্পূর্ণ দায় চাপিয়েছেন তার পিএসের ওপর। তিনি দাবি করেন, তিনি নড়াইলে থাকার সময় তার স্বাক্ষর করা প্যাড ব্যবহার করে পিএস গোফরান ঢাকায় তড়িঘড়ি করে এই তালিকা প্রস্তুত করে জমা দিয়েছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন