বিশেষ অভিযানে মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার
রবিবার, ২৮ জুন, ২০২৬ ১১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিদেরও আটক করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আবুল হোসাইন (২৫), মো. বাবু (২৯), মো. জাকির হোসেন (২৯), সাব্বির ওরফে আকাশ ওরফে হৃদয় ওরফে জীবন ওরফে পিচ্চি সুমন ওরফে এসকে বাবু (২০), অপু ঘোষ (১৯), শুভ রায় (২০), মো. সুমন (৩৮), স্বপন ইসলাম (২৬) এবং মো. রেজাউল (৩৬)।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ।
১১৪ বার পড়া হয়েছে