সর্বশেষ

সারাদেশ

মুগুরের আঘাতে বাবার মৃত্যু: পলাতক ছেলে রাকিব গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে হত্যার অভিযোগে তাঁর ছেলে রাকিব উর রহমানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর মধ্য পাইকপাড়া এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

রাজশাহীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি তাঁর ছেলে রাকিব উর রহমান (২২) গ্রেপ্তার হয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

র‍্যাবের তথ্য অনুযায়ী, শনিবার (২৭ জুন) দিবাগত মধ্যরাতে রাজধানীর মধ্য পাইকপাড়ার গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গত ২২ জুন সকালে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান রাকিব। তাঁর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম তাঁকে মায়ের কাছ থেকে টাকা নিতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাবা-মায়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে রেজাউল করিম তাঁর স্ত্রী আঞ্জুরা বেগমকে মারধর শুরু করলে রাকিব ঘরে থাকা একটি মুগুর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। পরে তিনি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় লোকজন গুরুতর আহত রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় ছেলে রাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব তাঁর বাবাকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন