সর্বশেষ

সাহিত্য

দেশজুড়ে কবিদের মিলনমেলা: কবি সংসদের সম্মেলনে ৬৪ জেলার ৬৪ কবিকে সম্মাননা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে কবি সংসদ বাংলাদেশের ১২তম কবি সম্মেলন ও মিলনমেলা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে নির্বাচিত ৬৪ জন গুণী কবিকে ‘সেরা কবি সম্মাননা’ প্রদান করা হয়। নবীন-প্রবীণ সাহিত্যিকদের এই সমাগমে দেশের শিল্প-সংস্কৃতি ও কাব্যচর্চাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আলোচকেরা।
রাজধানীর কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কবি সংসদ বাংলাদেশের ১২তম কবি সম্মেলন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দেড় শতাধিক কবির অংশগ্রহণে রাজধানীর কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কবি সংসদ বাংলাদেশের ১২তম কবি সম্মেলন। গত ২৭ জুন আয়োজিত এ সম্মেলনে নবীন-প্রবীণ কবিদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

সম্মেলনে সভাপতিত্ব করেন কবি সংসদ বাংলাদেশের সভাপতি, কবি ও টেলিভিশন ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচিত মুখ রাজু আলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক রেজাউদ্দীন স্টালিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও কবি এ বি এম সোহেল রশীদ, কবি হারিস মিজান, কবি আসাদ কাজল এবং কবি হাই হাফিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি তৌহিদুল ইসলাম কনক।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল দেশের ৬৪ জেলার নির্বাচিত ৬৪ জন কবিকে ‘সেরা কবি সম্মাননা’ প্রদান। কবি তৌহিদুল ইসলাম কনকের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন নির্বাচিত কবিরা। কোনো কোনো জেলা থেকে একাধিক কবিকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা কবিদের সাহিত্যচর্চার বিকাশে নিয়মিত কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণের আয়োজনের দাবি জানান। এ দাবির সঙ্গে একমত পোষণ করে রেজাউদ্দীন স্টালিন তা বাস্তবায়নের আশ্বাস দেন।

দ্বিতীয় পর্বে নির্বাচিত কবিরা নিজেদের কবিতা আবৃত্তি করেন। পাশাপাশি আবৃত্তি ও ছন্দময় সংগীত পরিবেশনায় অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা। একে একে বিভিন্ন জেলার নির্বাচিত কবিদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

কবিতা আবৃত্তি করছেন কবি ন. নাহার আনছারী।

সম্মেলনে কুড়িগ্রাম জেলার সেরা কবি হিসেবে সম্মাননা লাভ করেন কবি ন. নাহার আনছারী। আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত তিনি। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে একাধিক পদক ও সম্মাননা অর্জন করেছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি বিভিন্ন সময় সম্মানিত হয়েছেন।

আয়োজকদের মতে, দেশের বিভিন্ন জেলার কবিদের এক মঞ্চে এনে এমন আয়োজন সাহিত্যচর্চাকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মের কবিদের সৃষ্টিশীলতায় অনুপ্রেরণা জোগাবে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন