সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় বিজিবির বিশাল অভিযান: প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৩ কোটি ৭৫ লাখ টাকারও বেশি বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে এক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে রোববার সকালে এ কার্যক্রম সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ধ্বংসের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে বিজিবির এই ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশ থেকে মাদক দূর করতে বিজিবি বদ্ধপরিকর এবং চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক একটি সামাজিক ব্যাধি এবং সমাজকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা জরুরি।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ জন আসামিসহ বিপুল চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে উল্লেখযোগ্য ছিল ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন ধরনের মদ, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৩৩ কেজির বেশি গাঁজা এবং ক্ষতিকর ক্রিস্টাল মেথ আইস ও এলএসডি।

মাদকদ্রব্য ধ্বংস করার এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, স্থানীয় পুলিশ সুপার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন