সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় প্রথমবার নারী জেলা প্রশাসক, নতুন ডিসি রোজী আক্তার; সিলেটে বদলি রেজা হাসান

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা জেলা প্রশাসনের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন রোজী আক্তার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের আড়াই শতাধিক বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

রোজী আক্তার বিসিএস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা। সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি শিগগিরই কুমিল্লায় দায়িত্ব গ্রহণ করবেন।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

বদলি প্রসঙ্গে মু. রেজা হাসান বলেন, সরকারি চাকরিতে পদায়ন একটি নিয়মিত প্রক্রিয়া। তবে কুমিল্লায় দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় মানুষের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছেন, যা তাঁর কর্মজীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

উল্লেখ্য, মু. রেজা হাসান ২০২৫ সালের ১৮ নভেম্বর কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে রোজী আক্তার কুমিল্লার প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। এই নিয়োগ কুমিল্লা জেলা প্রশাসনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন