সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
খেলা

আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যু দিবস। জাতীয় পর্যায়ের শ্যুটিং প্রতিযোগিতায় খুলনা বিভাগে তিনিই প্রথম পদক অর্জনকারী।

মোঃ আসাদুল করিম ১৯৭৭ সালে কুষ্টিয়া রাইফেল ক্লাবের প্রথম কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তীতে দীর্ঘকাল কার্যকরী কমিটিতে এই দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালে প্রথম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ক্লে-পিজিয়ন ইভেন্টে ব্রোঞ্জ, ১৯৭৮ সালে প্রথম বাংলাদেশ অলিম্পিকে ক্লে-পিজিয়ন ইভেন্টে ব্রোঞ্জ, ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ক্লে-পিজিয়ন ইভেন্টে স্বর্ণ এবং র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ, ১৯৮০ সালে দ্বিতীয় বাংলাদেশ অলিম্পিকে ক্লে-পিজিয়ন ইভেন্টে স্বর্ণ পদক পান।

১৯৮৫ সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থান লাভ করেন। এছাড়াও বিভাগ ও জেলা পর্যায়ে অনুষ্ঠিত শ্যুটিং প্রতিযোগিতায় তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। কুষ্টিয়া রাইফেল ক্লাবের জন্মলগ্ন হতে অক্লান্ত পরিশ্রম, নি:স্বার্থ সেবা, ব্যক্তিগত দান, একনিষ্ঠ ভালবাসা এবং শ্যুটিং ক্রীড়ায় নিপুণ দক্ষতা ও একাগ্রতা কুষ্টিয়া রাইফেল ক্লাবকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব ও সুনাম অর্জনে ভূমিকা রাখায় বিগত ১৯৮৭ সালে তাঁকে ক্লাবের ‘সম্মানসূচক’ আজীবন সদস্যপদ দেয়া হয়।

তিনি কুষ্টিয়া রাইফেল ক্লাব টিমের কোচ, ম্যানেজার এবং আন্ত:ক্লাব শ্যুটিং প্রতিযোগিতায় রেঞ্জ কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শ্যুটিং ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ব্যক্তিগতভাবে তিনটি আগ্নেয়াস্ত্র রাখার বিশেষ অনুমতি দিয়েছিল। মোঃ আসাদুল করিম শুধু ক্রীড়ানুরাগী নন আমৃত্যু একজন কল্যাণকামী সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশ মুজিবনগর কর্মচারী কল্যাণ সংসদ কুষ্টিয়া জেলা শাখা, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থারও সদস্য ছিলেন। রাস্তা নির্মাণ, বিদ্যালয় ও মসজিদের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কাজে তিনি অবদান রেখেছেন। কুষ্টিয়া পৌরসভা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের একটি রাস্তার নাম রেখেছে 'বীর মুক্তিযোদ্ধা আসাদ সড়ক'। ২০০৭ সালের ২রা ফেব্রুয়ারি মোঃ আসাদুল করিম ইন্তেকাল করেন।

৪২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন