সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সাহিত্য

নিশ্চুপ সাক্ষাৎ

লাকি জাদু
লাকি জাদু

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জেলের মাইক হঠাৎ কেঁপে উঠে-
লোহার ভেতর দিয়ে নামে এক নাম,
"মোঃ সাদ্দাম…
গেটে আসুন, জরুরি সাক্ষাৎ আছে।”

গেট খুলতেই— কোনো মুখ নয়,
কোনো কণ্ঠ নয়,
শুধু দাঁড়িয়ে থাকা এক অ্যাম্বুলেন্স,
নীরবতার সাদা কাফন গায়ে।
পাঁচ মিনিট—সময় নয়,
যেন অবজ্ঞার মাপ।
শিশু আর স্ত্রীর মুখ—
শেষবারের মতো চোখে ভরে নেবারও নয়।
চিৎকারের সুযোগ পায়নি শব্দ,
কথা বলেনি জিভ—শুধু তাকিয়ে ছিল,
চোখে জমে থাকা হাজার প্রশ্ন নিয়ে।
দশ মিনিটও নয়—
এক মুঠো মাটির অধিকারটুকুও না,
কবরের পাশে দাঁড়িয়ে বলার মতো
একটা বিদায় শব্দও না।
এখন সাদ্দাম কী করে?
হয়তো দেয়ালে হেলান দিয়ে বসে থাকে,
চোখ দুটো ক্লান্ত—যদি ঘুম আসতো,
এই বাস্তবটা যদি স্বপ্ন হতো!
লোহার ভেতর বন্দি একজন মানুষ,
বাইরে শুয়ে আছে তার পৃথিবী।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন