সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিনোদন

পাবনার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী প্রলয় চাকির কারাগারে মৃত্যু

স্টাফ রিপোর্টার, পাবনা 
স্টাফ রিপোর্টার, পাবনা 

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রলয় চাকি মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংস্কৃতিক অঙ্গন এবং তাঁর শুভানুধ্যায়ীদের মাঝে।

প্রলয় চাকি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এবং বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক (সংস্কৃতি)।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রলয় চাকি ছিলেন প্রয়াত লক্ষ্মী দাস চাকির বড় ছেলে।

গত ১৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি পাবনা জেলা কারাগারে ছিলেন। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতের দিকে কারাগারে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শুক্রবার পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং বিকেলে তার মরদেহ পাবনাতে আনা হয়। সন্ধ্যায় পাবনা মহা মহাশ্মশানে প্রলয় চাকির শেষকৃত্য সম্পন্ন হয়।

তার মৃত্যুর খবরে বাংলাদেশ হিন্দু মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু ছাত্র জোট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, রবিদাস সম্প্রদায়, শ্রী শ্রী পাবনা মহাশ্মশান কমিটি এবং পাবনা মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন