সর্বশেষ

রাজনীতি

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিএনপি।

এর আগে একই দিন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিকেল ৪টার কিছু আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল বিএনপির কার্যালয় ত্যাগ করে।

এদিকে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে চলে।

পরপর এসব বৈঠককে কেন্দ্র করে বিএনপির সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে।

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন