সর্বশেষ

খেলা

মুস্তাফিজের আইপিএল চুক্তি বাতিল, ক্ষতিপূরণ পাচ্ছেন না বাংলাদেশি পেসার

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রূপিতে নিলামে দলে ভিড়িয়েছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। তবে বিসিসিআইয়ের নির্দেশে কোনো ম্যাচ না খেলেই তাকে ছেড়ে দিতে হয়েছে।

নিজের কোনো ইনজুরি বা পারফরম্যান্স সংক্রান্ত সমস্যা না থাকলেও মুস্তাফিজ এই বিপুল অর্থের কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না।

আইপিএলের বিমা কাঠামোর নিয়ম অনুসারে, খেলোয়াড়দের চুক্তি বিমাকৃত থাকলেও বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালীন চোট লাগলে বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিমা পাওয়া যায়। কিন্তু মুস্তাফিজের চুক্তি বাতিল হয়েছে টুর্নামেন্ট শুরুর আগে এবং রাজনৈতিক কারণে, যা কোনো ইনজুরি বা ক্রিকেটীয় পারফরম্যান্স বিষয় নয়। ফলে বিমা বা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে অর্থ প্রদান করার আইনি বাধ্যবাধকতা নেই।

আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও এটি জটিল। আইপিএল ভারতীয় আইনের আওতায় থাকায় বিদেশি ক্রিকেটাররা সাধারণত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) যাওয়ার ঝুঁকি নেয় না।

সূত্রের মতে, 'এই পরিস্থিতি বিমার আওতায় পড়ে না, তাই কেকেআরের এক টাকাও দেওয়ার আইনি দায় নেই। মুস্তাফিজ চাইলে আইনি লড়াইয়ে যেতে পারেন, তবে তা জটিল ও ঝুঁকিপূর্ণ।'

১১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন