সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
রাজনীতি

জুলাই সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানবে না দল : বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি জানিয়েছে, জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপরই পড়বে। এমন সিদ্ধান্ত স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলকে মান্য করতে হবে না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘ এক বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রস্তুত হয় এবং ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সনদ বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, সম্প্রতি কিছু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জুলাই জাতীয় সনদের বাইরে সরকারি সিদ্ধান্ত ঘোষণার বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন। বিএনপি স্পষ্টভাবে জানাচ্ছে, সনদে উল্লেখিত বিষয় ছাড়িয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার সরকারের উপরই থাকবে।

বিএনপির স্থায়ী কমিটি এই বিষয়ে সরকারের প্রতি ‘সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান জানিয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন