সর্বশেষ

রাজনীতি

নভেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “খুব শিগগিরই নির্ধারিত তারিখটি সবাই জানতে পারবেন। আশা করছি, নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।”

জাতীয় নির্বাচনে তারেক রহমান অংশ নেবেন কি না, জানতে চাইলে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবেন—এ বিষয়টি তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন। কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকেই তিনি প্রার্থী হতে পারেন।”

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচনে অংশ নেবেন কি না। আমরা অবশ্যই চাই, তিনি নির্বাচনে অংশ নিন।”

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন