সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
প্রবাস

মালয়েশিয়ায় ৮২ প্রবাসী আত্মসমর্পণ, ১৯ জন বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার কেলানতান রাজ্যে মোট ৮২ জন অননুমোদিত বিদেশি অভিবাসন দপ্তরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান।

তিনি জানান, এসব প্রবাসী ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে সর্বাধিক ২৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক, এরপর ১৯ জন বাংলাদেশি এবং ১৭ জন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। বাকিরা ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, সুদান, নাইজেরিয়া, লাওস ও ইরাকের নাগরিক।

পরিচালক জানান, আত্মসমর্পণকারীরা স্বেচ্ছায় ফিরতে চাওয়ায় এবং আইন ভঙ্গের বিষয়টি স্বীকার করায়, তাদের আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে এবং নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানো সহজ হচ্ছে।

অন্যদিকে, রাজ্যের প্রবেশপথে অভিবাসন বিভাগ আরও তিনজন — দুইজন কম্বোডিয়ান এবং একজন থাই নাগরিককে — আটক করেছে। তাদের বিরুদ্ধে ধারা ১৫(১)(সি) এবং ৫৫ই লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই অপরাধের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া।

এছাড়া, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অভিবাসন বিভাগ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে ৪৯৩ জন অননুমোদিত বিদেশিকে আটক করা হয়েছে। এসবের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ডের নাগরিকদের সংখ্যা বেশি।

মোহাম্মদ ইউসুফ খান অভিবাসন আইন লঙ্ঘনকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘আইনি পদক্ষেপ শুরুর আগেই যদি কেউ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন, তাহলে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়।’’

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন