সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
প্রবাস

সীমান্ত পেরিয়ে আটক বাংলাদেশি, কানাডা ফিরিয়ে নিতে অস্বীকৃতি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বাংলাদেশি যুবক মাহিন শাহরিয়ার আটকে আছেন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে।

তার দাবি, এক বন্ধুর কথায় মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ঘর ছেড়ে বের হয়ে ভুল করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি। সীমান্ত পেরোনোর পরই তাকে আটক করে মার্কিন কর্তৃপক্ষ। তবে কানাডা তাকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে।

মাহিনের পক্ষে তার আইনজীবী ওয়াসিম আহমেদ আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, মাহিন বাংলাদেশ থেকে আসেননি— এসেছেন কানাডা থেকে। ফলে সরাসরি বাংলাদেশে পাঠানো উচিত হবে না।

মাহিনের মা ও বোন কানাডায় শরণার্থী হিসেবে বসবাস করছেন। মাহিনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল, কারণ এক প্রতারক পরামর্শকের মাধ্যমে তথ্য বিকৃত করে আবেদন করেছিলেন তিনি।

বর্তমানে মাহিনকে ‘সেইফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট’-এর আওতায় কানাডায় ফেরত পাঠাতে ফেডারেল কোর্টে আবেদন করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই শুনানি হওয়ার কথা।

আইনজীবী ওয়াসিম আশাবাদী, ইতিবাচক রায় মিললে মাহিনের পরিবার আবার এক হতে পারবে।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন