সর্বশেষ

আইন-আদালত

নিজাম হাজারীসহ ১৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় জনশক্তি রফতানির আড়ালে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

একই সঙ্গে অভিযুক্তদের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সিআইডির তদন্তে উঠে এসেছে, সরকারি নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্নিগ্ধা ওভারসীজ ও ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে। পাসপোর্ট, কোভিড-১৯ পরীক্ষা, মেডিকেল ও ইউনিফর্ম খরচের অজুহাতে এই বাড়তি অর্থ নেওয়া হয়।

২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ইউনিক ইস্টার্নের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হয় ৩,৭৮৭ জন কর্মী। এতে করে প্রায় ৪০ কোটি ৭১ লাখ টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ২৮ সেপ্টেম্বর গুলশান থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ।

অভিযোগ রয়েছে, মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রতারণা করে আসছিল এই চক্র। অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে তা বিদেশে পাচারের প্রমাণও পাওয়া গেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ২৫ মে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন অভিযুক্তদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তরা দেশের বাইরে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, নিজাম উদ্দিন হাজারী এরই মধ্যে দেশ ছেড়ে গেছেন এবং বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে অবস্থান করছেন। তিনি সেখানেই বিলাসবহুল জীবনযাপন করছেন বলে জানা গেছে।

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন