সর্বশেষ

রাজনীতি

ডাকসু নির্বাচনে ফারুকী : "ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ"

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বহু প্রতীক্ষিত এ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা প্রতিক্রিয়া।

এদিন ভোট শুরুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

স্ট্যাটাসে তিনি ডাকসু নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন তুলেন। লেখেন, "যে ভোট রাতেই করে ফেলা যায়, সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা।"

তিনি আরও মন্তব্য করেন, "ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই ম্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি।" (এ অংশে তিনি সরাসরি রাজনৈতিক সমালোচনা করেন।)

সবশেষে তিনি লেখেন, "ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!"

উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন, যা জাতীয় রাজনীতির দিকেও একটি ইঙ্গিতবাহী ঘটনা হিসেবে বিবেচনা করছেন অনেকে।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন