সর্বশেষ

প্রবাস

কলিং ভিসায় কর্মী নেবে মালয়েশিয়া, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়া সরকার নতুন করে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ‘কলিং ভিসা’ প্রক্রিয়ার মাধ্যমে এই কর্মী নিয়োগ কার্যক্রম চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য জানান। খবরটি দেশটির বিভিন্ন প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মন্ত্রী জানান, ১৩টি উপখাতে এই শ্রমিক নিয়োগের প্রক্রিয়া চলবে। এর মধ্যে উল্লেখযোগ্য খাতগুলো হলো: কৃষি, বাগান, খনি, হোলসেল ও রিটেল (খুচরা ও পাইকারি ব্যবসা), ল্যান্ড ওয়্যারহাউজ, সিকিউরিটি গার্ড, মেটাল ও স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো, ভবন পরিচ্ছন্নতাকর্মী।

 

তিনি আরও বলেন, নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পগুলোতে সীমাবদ্ধ থাকবে। আর উৎপাদন খাতে অগ্রাধিকার পাবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA) অনুমোদিত নতুন বিনিয়োগসমূহ।

নতুন এই কলিং ভিসা প্রক্রিয়ায় এবার আবেদন করতে পারবে শুধুমাত্র খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো। আগের মতো কোনও সাধারণ এজেন্ট বা নিয়োগকর্তা সরাসরি আবেদন করতে পারবেন না। আবেদন জমার পর তা যাচাই-বাছাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি, এরপর অনুমোদনের জন্য যাবে যৌথ কমিটিতে।

মন্ত্রী আরও জানান, চলতি বছরের শেষে, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৫-এর পর থেকে, বিদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা আরোপ করা হবে। তখন থেকে শুধু দেশের মোট জনশক্তির ১০ শতাংশ পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হবে।

তবে এই কোটার মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য নির্ধারিত সংখ্যা এখনও জানানো হয়নি। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা গণমাধ্যম এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি।

৭৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন